32 C
আবহাওয়া
৩:৫৯ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ঘরের মাঠে হারলো স্পেন

ঘরের মাঠে হারলো স্পেন

স্পেন

বিএনএ স্পোর্টস ডেস্ক: পর্তুগাল যদি চেক প্রজাতন্ত্রকে হারায় তবে তার চেয়েও বড় ব্যবধানে সুইজ্যারল্যান্ডের বিপক্ষে জিততে হবে, এমন সমীকরণ মাথায় নিয়েই কাল খেলতে নেমেছিল স্পেন। তবে শেষ পর্যন্ত জয় তো এলোই না উল্টো হারের বিষে নীল হতে হলো লুইস এনরিকের শিষ্যদের। উয়েফা নেশন্স লিগের ম্যাচে ঘরের মাঠে ১-২ গোলের লজ্জ্বার হার বরণ করতে হলো স্পেনকে।

খেলার শুরুতে অবশ্য আধিপত্য ছিল স্বাগতিকদেরই। তবে ২১ মিনিটে সেট পিস সৌভাগ্য বয়ে আনে সুইসদের জন্য। রুবেন ভারগাসের কর্নারে মাথাটা ঠিকঠাকই ছুঁয়েছিলেন ম্যানুয়েল আকাঞ্জি, ফলে গতিশীল হেডার আটকানোর কোন সুযোগই পাননি উনাই সাইমন। বিরতির ঠিক আগে অবশ্য জার্দান শাকিরির চেষ্টা রুখে দিয়েছেন আতলেতিকো বিলবাও গোলরক্ষক, নতুবা ০-২ গোলে পিছিয়ে পড়ত স্পেন।

দ্বিতীয়ার্ধে আরও দৃঢ়তা চোখে পড়ে স্বাগতিকদের খেলায়। মার্কো অ্যাসেনসিও-জর্ডি আলবা জুটিতে ম্যাচে সমতা ফেরায় স্পেন। তবে স্বাগতিক ভক্তদের উল্লাস থাকে তিন মিনিটেই। আবারও কর্নার থেকে স্পেন কফিনে পেরেক ঠুকে সুইজারল্যান্ড। ব্রেল এমবোলো উল্লাসে মাতলেও টিভি রিপ্লেতে মনে হচ্ছিল এরিক গার্সিয়ার মাথাও ছুঁয়েছিল বল।

দ্বিতীয় গোল হজম করে ক্ষুব্ধ এনরিকে একসঙ্গে তুলে নেন ফেরান তোরেস, অ্যাসেনসিও এবং পাবলো সারাবিয়াকে। তবে কাজের কাজ হয়নি কিছুতেই। সুইস ডিফেন্স ভেদ করতে পারেননি স্প্যানিশ ফরোয়ার্ডরা। এই জয়ে ঘরের মাঠে স্পেনের টানা ২২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভেঙে দিলো সুইজারল্যান্ড।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত