23 C
আবহাওয়া
১২:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » বৃহস্পতিবার পর্যন্ত  বৃষ্টিপাত অব্যাহত থাকবে

বৃহস্পতিবার পর্যন্ত  বৃষ্টিপাত অব্যাহত থাকবে

বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে

বিএনএ ডেস্ক: মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। ফলে দেশের উত্তরাঞ্চলসহ ঢাকায় বেশ বৃষ্টি হচ্ছে। বৃষ্টিপাতের এ প্রবণতা বৃহস্পতিবার (২৬ আগস্ট) অব্যাহত থাকতে পারে। এছাড়া, বর্ধিত পাঁচদিনে আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই। আবহাওয়ার ২৪ ঘন্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদফতর জানায়, বুধবার (২৫ আগস্ট) ঢাকা, ময়মনসিংহ রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম, খুলনা  ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের উত্তরাঞ্চলে কোথাও কোথাও মাঝারি ধরনের থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

এ সময় ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে বাতাসের গতিবেগ থাকবে  ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানায় আবহাওয়া অধিদফতর।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে ৮০ মিলি মিটার। আর ঢাকায় ৩০ মিলি মিটার বৃষ্টি হয়েছে।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর