33 C
আবহাওয়া
৪:৪৫ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) ভর্তির আবেদন ২৮ জুলাই

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) ভর্তির আবেদন ২৮ জুলাই

২৪ মে থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

বিএনএ, ঢাকা : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির অনলাইন প্রাথমিক আবেদন শুরু হবে ২৮ জুলাই।রোববার(২৫ জুলাই, ২০২১) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ভর্তি কার্যক্রম এদিন  বিকাল ৪টা থেকে শুরু হয়ে ১৪ আগস্ট রাত ১২টা পর্যন্ত চলবে।
অন্যদিকে, অনার্স ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন ক্লাশ শুরু হবে ১৫ সেপ্টেম্বর ।

আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে। প্রাথমিক আবেদন ফি কলেজের নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ১৬ আগস্টের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions)।
গত ১২ জুলাই ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।  এসময় করোনাকালীন সেশনজট কমিয়ে আনার বিষয়ে গুরুত্বারোপ করেন উপাচার্য। তিনি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে দ্রুত বিশেষ একাডেমিক ক্যালেন্ডার প্রণয়নেরও নির্দেশনা দেন ।
উল্লেখ্য, সংশ্লিষ্ট সকলকে কোভিড-১৯ মহামারি সম্পর্কিত সকল স্বাস্থ্যবিধি মেনে এ ভর্তি কার্যক্রম অনলাইনে সম্পন্ন করার জন্য বলা হয়েছে।

বিএনএনিউজ২৪,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’