32 C
আবহাওয়া
৩:২২ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্বে করোনায় আরও দেড় হাজার প্রাণহানি

বিশ্বে করোনায় আরও দেড় হাজার প্রাণহানি

করোনায়

বিএনএ বিশ্ব ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক হাজার ৪৬০ জনের। এ সময় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ২০ হাজার ৬১৪ জন।বুধবার (২৫ মে) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫২ কোটি ৮৭ লাখ ৭৯ হাজার ২২২ জন। মৃত্যু হয়েছে ৬৩ লাখ তিন হাজার ৪১৬ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় উত্তর কোরিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৫২০ জন। মহামারিতে এখন পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে ৬৮ জনের।

জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ১৯৮ জন এবং মৃত্যু হয়েছে ১৪১ জনের। যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৩২৪ জন এবং শনাক্ত হয়েছেন ৭৫ হাজার ৬২৩ জন। ইতালিতে আক্রান্ত ২৯ হাজার ৮৭৫ জন এবং মৃত ৯৫ জন। রাশিয়ায় আক্রান্ত ৩ হাজার ৭৮৫ জন এবং মৃত্যু ৯০ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত ২৬ হাজার ৩১৩ জন এবং মৃত্যু ১৯ জন। ফ্রান্সে মৃত ৮৮ জন এবং আক্রান্ত ৩২ হাজার ২৯ জন। ব্রাজিলে মৃত ২২৮ জন এবং আক্রান্ত ৩২ হাজার ৮২০ জন। অস্ট্রেলিয়ায় মৃত ৬৮ জন এবং আক্রান্ত ৪২ হাজার ৭৫৯ জন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত