35 C
আবহাওয়া
৪:৫৭ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৬
Bnanews24.com
Home » নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা ও ভাঙচুর

নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা ও ভাঙচুর


বিএনএ, ডেস্ক : নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার ওপর হামলা, গাড়ি ভাঙচুরের  ঘটনা ঘটেছে। এ ছাড়া তাকে অবরুদ্ধ রাখা হয়।  শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায়  পূর্বধলার আতকাপাড়া এলাকায় গিরিপথ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে উদ্ধার করা হয়।

হামলাকারীরা স্থানীয় বিএনপির নেতাকর্মী বলে দাবি করে মাছুম মোস্তফা বলেন, ‘আমি পাম্পে তেল নিতে গিয়েছিলাম। এ সময় প্রায় শ’ খানের লোক নিয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসতিয়াক আহমেদ বাবুর নেতৃত্বে এ হামলা চালানো হয়। আমার গাড়ি ভাঙচুর করে আমাকে অবরুদ্ধ করে রাখা হয়। এ সময় আমার কর্মীসমর্থকেরা এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়।’

পূর্বধলা উপজেলার নির্বাহী অফিসার তাসনিম জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনা শুনে তাৎক্ষণিক পুলিশ দিয়ে আমার গাড়িতে উঠিয়ে সংসদ সদস্যকে উপজেলা সদরে পৌঁছে দেই।

এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ ও জেলা জামায়াতের সেক্রেটারি মো: বদরুল আমিন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ