32 C
আবহাওয়া
৬:১০ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বোনের বাড়ীতে বেড়াতে এসে ছোট ভাইয়ের মৃত্যু

বোনের বাড়ীতে বেড়াতে এসে ছোট ভাইয়ের মৃত্যু

রাউজানে জিপের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

বিএনএ, খাগড়াছড়ি : খাগড়াছড়ির মানিকছড়িতে বোনের বাড়িতে  আসার পথে সিএনজি ও মাহেন্দ্র’র সংঘর্ষে মারা গেছে ছোট ভাই মো. মাসুদ(১৭)। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন। এদের মধ্যে ২ জনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে মানিকছড়ি উপজেলার গোদারপাড় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন সংলগ্ন সড়কে মানিকছড়িগামী সিএনজি ও চট্টগ্রামগামী মাহেন্দ্র পিক-আপের সংঘর্ষ হয়। এতে সিএনজি যাত্রী মো. মাসুদ(১৭), তাসনুফা আলম(১৪), রুমি আক্তার(১৭), আনাস(৯), রিতু আক্তার(১৮) ও এনায়েত ইসলাম(১৮) আহত হয়।

স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের মানিকছড়ি হাসপাতালে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক মো. মাসুদ(১৭)কে মৃত ঘোষণা করেন। সে রোসাংগিরি এলাকার ওহিদুল আলমের ছেলে।

গুরুতর আহত রিতু আক্তার ও এনায়েত ইসলামকে চমেক হাসপাতালে পাঠানো হয়। আহত অন্যদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

চিকিৎসক মো. মহি উদ্দীন বলেন, সড়ক দুর্ঘটনায় আহতের মধ্যে মো. মাসুদ হাসপাতালে আনার আগেই মৃত্যুবরণ করেছে।

আহত রুমি আক্তার জানান, নিহত মাসুদ আমার চাচাত ভাই। আমার চাচাত বোনের বাড়ি মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকায়। আমরা ঈদে বেড়াতে আসার পথে  দুর্ঘটনায় ভাইকে হারালাম। বাড়িতে কি জবাব দিবো? ভেবে পাচ্ছি না।

 

বিএনএ/ আনোয়ার,ওজি

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত