21 C
আবহাওয়া
৫:১৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » জাতীয় পাটি থেকে অব্যাহতি- জিএম কাদেরকে লিগ্যাল নোটিশ

জাতীয় পাটি থেকে অব্যাহতি- জিএম কাদেরকে লিগ্যাল নোটিশ


বিএনএ, ঢাকা : জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদের বড় ছেলে রাহগির আল মাহি সাদ প্রকাশ সাদ এরশাদকে দল থেকে অব্যাহতি দিয়েছেন দলের চেয়ারম্যান জিএম কাদের। এর মাধ্যমে সাদ এরশাদকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করায় জিএম কদেরকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন রওশন এরশাদ নেতৃত্বাধীন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সাহিদুর রহমান টেপা।

২৩ মার্চ জিএম কাদেরের রাজনৈতিক কার্যালয়ে পাঠানো অ্যাড. মাসুদুর রহমান স্বাক্ষরিত লিগ্যাল নোটিশে বলা হয়, সাদ এরশাদ ৯ মার্চ জাতীয় পার্টির কাউন্সিলে কো-চেয়ারম্যান নির্বাচিত হন। রাহগির আল মাহি সাদ এরশাদকে কথিত অব্যাহতি নাটক সাজিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রচার-প্রকাশনা করে জনসম্মুখে তার রাজনৈতিক মর্যাদা এবং সামাজিক মান-সম্মান ক্ষুণ্ণ করা হয়েছে। এতে ১০০ কোটি টাকার মানহানিকর ক্ষতি সাধন করা হয়েছে। পাশাপাশি পেনাল কোডের ৪৯৯ ধারা ও মানহানিকর তথ্য প্রকাশ-প্রচারের জন্য ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯ (১) (২) ধারার অপরাধ করেছেন।

কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না– জানতে চেয়ে লিগ্যাল নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে জবাব দেওয়ার আহ্বান করা হয়। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ২১ মার্চ সাদ এরশাদসহ ১০ সিনিয়র নেতাকে জাতীয় পার্টি থেকে অব্যাহতি দেন জিএম কাদের। এদিকে জাতীয় পার্টির রওশন এরশাদ অংশের একাধিক নেতা জানান, জিএম কাদের যাদেরকে অব্যাহতি দিয়েছেন এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সমঝোতার আসন দেওয়ার কথা বলে আর্থিক লেনদেন করেছেন তাদের সিংহভাগই মামলার প্রস্তুতি নিচ্ছেন।

বিএনএনিউজ/শামীমা চৌধুরী শাম্মী/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর