25 C
আবহাওয়া
৭:৩২ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » মেঘনায় ট্রলারডুবির ঘটনায় ৮ জনের মরদেহ উদ্ধার

মেঘনায় ট্রলারডুবির ঘটনায় ৮ জনের মরদেহ উদ্ধার


বিএনএ, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ৮ জনের মরদেহ উদ্ধার হলো। এ ঘটনায় একজন এখনো নিখোঁজ রয়েছেন। সোমবার (২৫ মার্চ) ফায়ার সার্ভিস এ তথ্য জানিয়েছে।

গত ২২ মার্চ সন্ধ্যা ৬টার দিকে মেঘনা নদীতে সৈয়দ নজরুল ইসলাম সেতুর নিচে বালুভর্তি বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। ঘটনার পর সুবর্ণা আক্তার (২০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। পরদিন ২৩ মার্চ উদ্ধার তৎপরতা চালানোর সময় দুপুর সাড়ে ১২টার দিকে মৌসুমি বেগম (২৫) ও আরাধ্য (১২) নামে আরও দুইজনের লাশ উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ট্রলারটিতে কনস্টেবল সোহেল রানার পরিবারের পাঁচজন, ভৈরবের আমলাপাড়ার ফল ব্যবসায়ী ঝন্টু দে-র পরিবারের ৭ জন এবং কলেজপড়ুয়া দুই বান্ধবী সুবর্ণা ও আনিকাসহ মোট ২১ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ঘটনার পরপর মোট ১২ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। বাকি ৯ জনের মধ্যে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছে।

বিএনএ/ এমএফ/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের