26 C
আবহাওয়া
১:৩৩ পূর্বাহ্ণ - মে ৫, ২০২৬
Bnanews24.com
Home » ঠাকুরগাঁওয়ে মৃদু ভূমিকম্প

ঠাকুরগাঁওয়ে মৃদু ভূমিকম্প


বিএনএ, ডেস্ক :  ঠাকুরগাঁওয়ের ৩৩ কিলোমিটার পূর্বে ৩ দশমিক ৪ মাত্রার একটি মৃদু ভূমিকম্প হয়েছে।রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৩৪ মিনিটে এ মৃদু ভূমিকম্প হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঠাকুরগাঁওয়ের অনেক বাসিন্দা জানিয়েছেন, তারা ঝাঁকুনি অনুভব করেছেন। কেউ কেউ বলছেন, ঝাঁকুনি বেশ শক্তিশালী ছিল। বিশেষ করে পীরগঞ্জ ও রানীশংকৈলের বাসিন্দারা এটি সবচেয়ে বেশি অনুভব করেছেন।

ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভূমিকম্পের গভীরতা এখনো নিরূপণ করা যায়নি। যদিও ধারণা করা হচ্ছে এটি অগভীর ভূমিকম্প ছিল। এছাড়া বেশিরভাগ মানুষ এটি অনুভব করেননি বলে জানিয়েছে তারা।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া অফিস সহকারী গোলাম মোস্তফা জানান, সকাল ৮টা ৩৪ মিনিটে ৩ দশমিক ৪ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ঢাকা থেকে ৩৩১ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ