26 C
আবহাওয়া
৮:২৭ অপরাহ্ণ - নভেম্বর ৫, ২০২৬
Bnanews24.com
Home » সার্চ কমিটির নামে রসিকতা করা হচ্ছে :  নজরুল ইসলাম খান

সার্চ কমিটির নামে রসিকতা করা হচ্ছে :  নজরুল ইসলাম খান


বিএনএ,জামালপুর: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আইনের দোহায় দিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা দেওয়া হচ্ছেনা। খালেদা জিয়াকে শুধু দলের নেতাকর্মীরা নয়, দেশের সাধারণ মানুষও ভালোবাসে। সরকারের অবহেলায় খালেদা জিয়ার কোন অঘটন ঘটলে দলের নেতাকর্মীরা, সাধারণ মানুষরা কারও হুকুম মানবে না।

শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে জামালপুরে ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবিতে জেলা বিএনপি আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন নির্বাচন কমিশন করার জন্য সার্চ কমিটির নামে রসিকতা করা হচ্ছে। যে পর্যন্ত নির্দলীয় নিরপেক্ষ সরকারের হবে যাকে নিয়ে নির্বাচন কমিশন বানান তাতে কোন লাভ হবেনা।

জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে গণ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন প্রমুখ। এসময় বক্তারা অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সু চিকিৎসার দাবি জানান। এর আগে সমাবেশস্থলে মিছিল নিয়ে যোগ দেয় দলের নেতাকর্মীরা।

বিএনএনিউজ/এম শাহীন আল আমীন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে বিটিভি ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ