34 C
আবহাওয়া
৪:২৪ অপরাহ্ণ - অক্টোবর ৭, ২০২৬
Bnanews24.com
Home » প্রতিঘণ্টায় পাঁচজন নারী পরিবারের হাতে খুন

প্রতিঘণ্টায় পাঁচজন নারী পরিবারের হাতে খুন

জাতিসংঘের অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম

বিএনএ ডেস্ক : জাতিসংঘের অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম এবং ইউএন উইমেন জানিয়েছে, প্রতি ঘণ্টায় পাঁচজনের বেশি নারী পরিবারের কোনো সদস্যের হাতে খুন হচ্ছেন। রিপোর্টে বলা হয়েছে, বাস্তবে সংখ্যাটা আরও অনেক বেশি হতে পারে।

গত বছর অর্ধেকের বেশি নারীকে খুন করেছেন তার সঙ্গী বা ঘনিষ্ঠ আত্মীয়রা।জাতিসংঘের রিপোর্টে এমন ভয়াবহ তথ্যই উঠে এসেছে।

জাতিসংঘের মতে, গতবছর বিশ্বজুড়ে ৮১ হাজার নারী খুন হয়েছেন। জাতিসংঘের এক কর্মকর্তা জানিয়েছেন, গত বছর খুন হওয়া মেয়েদের মধ্যে ৫৬ শতাংশ মারা গেছেন তাদের সঙ্গী বা পরিবারের মানুষদের হাতে। তাই বোঝা যাচ্ছে, নারীদের কাছে ঘর খুব নিরাপদ জায়গা নয়।

তবে বিশ্বজুড়ে যত মানুষ খুন হয়েছেন, তার মধ্যে ৮১ শতাংশ হলো পুরুষ। কিন্তু নারী ও মেয়েরা লিঙ্গ-ভিত্তিক সহিংসতার শিকার হয়েছেন। আর ২০২১ সালে এশিয়ায় মেয়েরা সবচেয়ে বেশি খুন হয়েছেন। মোট ১৭ হাজার আটশ মেয়ে খুন হয়েছেন এশিয়ায়।

জাতিসংঘের বিবৃতিতে বলা হয়েছে, নারীদের হত্যা বন্ধের কাজে খুব বেশি প্রগতি হয়নি। ইউরোপে পরিবারের মানুষদের হাতে মেয়েদের হত্যার পরিমাণ গত শতকে ১৯ শতাংশ কমেছে। আমেরিকায় কমেছে ছয় শতাংশ।

জাতিসংঘের আবেদন, লিঙ্গভিত্তিক অপরাধ বন্ধ করার জন্য সব দেশ যেন ব্যবস্থা নেয়। তারা যেন লিঙ্গসাম্যের নীতি নিয়ে চলে। নারীর উপর অত্যাচার বন্ধ করার জন্য যেন প্রতিটি সরকার যথেষ্ট পরিমাণ অর্থ খরচ করে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে! চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ ‘মক্কা-মদিনা ছাড়া পুরো সৌদি আরব হামলার জন্য উন্মুক্ত’- হুথি বিদ্রোহীদের হুঁশিয়ারি ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাধারণ ছুটি ঘোষণা