28.9 C
আবহাওয়া
৯:৩৪ অপরাহ্ণ - জুলাই ২৬, ২০২৬
Bnanews24.com
Home » কাউন্সিলর সোহেল হত্যার ঘটনায় মামলা দায়ের

কাউন্সিলর সোহেল হত্যার ঘটনায় মামলা দায়ের

কাউন্সিলর হত্যার সোহেল ঘটনায় মামলা দায়ের

বিএনএ কুমিল্লা: কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মো. সোহেলকে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন নিহত সোহেলের ছোট ভাই সৈয়দ রুমন।

এতে ১৬ নম্বর ওয়ার্ডের শাহ আলমকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়।

বুধবার (২৪ নভেম্বর) সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আজীম।

মামলার এজাহার সূত্রে জানা যায়, এলাকায় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ায় চিহ্নিত সন্ত্রাসী মাদক ব্যবসায়ীরা পূর্ব পরিকল্পিত তার ভাইকে গুলি করে হত্যা করে। ওই সন্ত্রাসীরা বহু মামলার আসামি বলেও এজহারে উল্লেখ করা হয়।

গত সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে। সে সময় গুলিতে তার সহযোগী হরিপদও নিহত হন। এ ঘটনায় গুলিবিদ্ধ আরও চারজন হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার (২৩ নভেম্বর)  জানাজা শেষে কাউন্সিলর সোহেলের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

সৈয়দ মো. সোহেল কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য ও ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।  তার বাড়ি নগরের সুজানগর এলাকায়। ২০১২ ও ২০১৭ সালে তিনি কাউন্সিলর পদে নির্বাচিত হন। দ্বিতীয় মেয়াদে তিনি প্যানেল মেয়র ছিলেন।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ
বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি? সিরিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩৫ যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবি আইআরজিসির