32 C
আবহাওয়া
৫:৫০ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » প্রবারণা পূর্ণিমার দিন রাজনৈতিক কর্মসূচি প্রত্যাহারের আহবান

প্রবারণা পূর্ণিমার দিন রাজনৈতিক কর্মসূচি প্রত্যাহারের আহবান


বিএনএ, ঢাকা : বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘শুভ প্রবারণা পূর্ণিমা’ আগামী শনিবার।। ওইদিন দেশের রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বৌদ্ধ সম্মিলিত সমাজ। সোমবার (২৩ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে বাংলাদেশ সম্মিলিত বৌদ্ধ সমাজ আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের যুগ্ম মহাসচিব অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া বলেন, শনিবার বিশ্ব বৌদ্ধ সম্প্রদায়ের শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপিত হবে। এ উৎসব প্রবারণা পূর্ণিমাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় বিধায় এক বছর আগেই এ ধর্মীয় অনুষ্ঠানের দিন নির্দিষ্ট হয়। তাই আমাদের প্রত্যাশা দেশের রাজনৈতিক নেতারা যেন সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বিবেচনা করে আসন্ন পূর্ণিমা তিথিকে রাজনৈতিক কর্মসূচি মুক্ত রাখেন।

বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের (আন্তর্জাতিক বৌদ্ধ বিহার) সভাপতি প্রকৌশলী দিব্যেন্দু বিকাশ বড়ুয়ার সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন-ইয়ুথ এর সভাপতি অমল কান্তি বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহসভাপতি রঞ্জিত কুমার বড়ুয়া, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাবেক সভাপতি নেত্রা সেন বড়ুয়া।

উল্লেখ্য, আগামী শনিবার রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। ওই দিন আওয়ামী লীগও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশ করতে চায়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত