26 C
আবহাওয়া
৬:১২ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » কর্ণফুলীতে অস্ত্রসহ গ্রেপ্তার ২

কর্ণফুলীতে অস্ত্রসহ গ্রেপ্তার ২

কর্ণফুলীতে অস্ত্রসহ গ্রেপ্তার ২

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানা এলাকা থেকে অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (২৩ আগস্ট) কর্ণফুলী থানার বৈরাগী ইউপি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামী মো. শিহাবুল ইসলাম (১৯) আনোয়ারা থানার দক্ষিণ গরুয়াপাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে এবং একই এলাকার নবী হোসেনের ছেলে জায়েদ (১৯)।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭, চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার।

তিনি বলেন, কর্ণফুলী থানার বৈরাগী ইউপি এলাকায় অস্ত্র কেনা-বেচার জন্য কিছু লোক অবস্থান করছে; এমন তথ্যের ভিত্তিতে বুধবার (২৩ আগস্ট) অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। এসময় শিহাবুল ইসলামের কোমর থেকে ১টি অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামিরা অস্ত্র হেফাজতে রাখার বৈধ কোন কাগজপত্র দেখাতে পারে নি।

আরও পড়ুন: ব্রিকসে নতুন ৬ সদস্য, নেই বাংলাদেশ

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, এই অস্ত্র দিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে। এছাড়াও বিভিন্ন মাদক ব্যবসায়ীদের মাদক ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিতে ব্যবহার করতো বলে জানায় র‌্যাবের এই কর্মকর্তা।

গ্রেপ্তার আসামীকে আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: রাবিতে প্রজন্ম ওয়েভ সিজন ৩-এর চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের