21 C
আবহাওয়া
৪:৪৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » খুলেছে অফিস আদালত

খুলেছে অফিস আদালত

খুলছে অফিস-আদালত

ঢাকা: দেশের সকল সরকারী ও বেসরকারি অফিস-আদালত আজ বুধবার(২৪ জুলাই) খুলেছে । জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়,  সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে। অফিস শুরুর দিনে সকাল থেকে ঢাকার সড়কে গণপরিবহন দেখা গেছে। যথারীতি বেড়েছে অফিসগামী মানুষের চলাচল।

বিএনএ চট্টগ্রাম অফিস জানায়, চট্টগ্রামেও একই দৃশ্য । মহানগরীর আগ্রাবাদ, বন্দর এলাকা, আদালত ভবন এলাকায় বেলা ১১টার আগেই রতিমত যানজট শুরু হয়ে যায়।  সড়কে সবধরণের গণ পরিবহন চলাচল করছে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংস পরিস্থিতিতে সরকার সারা দেশে কারফিউ জারির পর গত কয়েকদিন দেশের সড়ক-মহাসড়কগুলো ছিল ফাঁকা। ঢাকাসহ দেশের বড় বড় বন্দর শহরগুলোতে দেখা যায়নি কোনো গণপরিবহন। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ধীরে ধীরে বাড়ছে কারফিউ শিথিলের সময়সীমা।

এর আগে সরকার ২১ ও ২২ জুলাই (রবি ও সোমবার)  দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছিল। পরবর্তীতে  আরও একদিন (মঙ্গলবার) সরকারী ছুটি বাড়ানো হয়।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের উদ্ভূত পরিস্থিতিতে জারি করা কারফিউ আজ বুধবার এবং বৃহস্পতিবার ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং নরসিংদীতে বলবৎ থাকবে। তবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতি থাকবে।

বিএনএ, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর