22 C
আবহাওয়া
৮:২৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ভারতে প্রবল বৃষ্টি ও ভূমিধসে নিহত বেড়ে ১২৯

ভারতে প্রবল বৃষ্টি ও ভূমিধসে নিহত বেড়ে ১২৯


বিএনএ, বিশ্ব ডেস্ক : ভারতের মহারাষ্ট্রের রায়গড়ে টানা বৃষ্টিপাতের ফলে ভূমিধসে অন্তত ১২৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও বৃষ্টিপাতের পর সৃষ্ট বন্যায় হাজারও মানুষ আটকা পড়েছেন।

লাগাতার বৃষ্টির কারণে জায়গায় জায়গায় ভূমিধস হয়েছে। এতে একসঙ্গে ৩৮ জনের মৃত্যু হয়েছে মুম্বাই থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থিত রায়গড় জেলার কোঙ্কণে।

বৃহস্পতিবার সেখানকার বেশ কিছু জায়গায় ধস নামে। তাতে এক জায়গা থেকে ৩২ জনের মরদেহ উদ্ধার হয়েছে। অন্য একটি জায়গা থেকে আরও চারটি দেহ উদ্ধার করা হয়েছে।

সেখানে কমপক্ষে আরও ৩০ জন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধার করতে হেলিকপ্টার নামিয়েছে মহারাষ্ট্র সরকার। শেষ খবর পাওয়া পর্যন্ত মোট ১২৯ জনের মৃত্যু হয়েছে।

একটানা বৃষ্টিতে মাটি আলগা হয়ে একাধিক জায়গায় বাড়িও ভেঙে পড়েছে।বানভাসি মহারাষ্ট্রের উপকূলবর্তী এলাকাগুলির ৫০ শতাংশ অংশ ডুবে গিয়েছে। বহু জায়গায় আটকা পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!