27 C
আবহাওয়া
১২:৪৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বান্দরবানে অস্ত্রসহ যুবক আটক

বান্দরবানে অস্ত্রসহ যুবক আটক

উমুংচিং মার্মা

বিএনএ, বান্দরবান : বান্দরবানে অস্ত্র ও ইয়াবাসহ উমুংচিং মার্মা (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। সোমবার (২৩ মে) রাতে শহরের তালুকদারপাড়া থেকে ওই যুবককে আটক করা হয়।

আটক যুবক মগবাহিনীর নাম ভাঙিয়ে চাঁদা আদায় করত বলে জানায় পুলিশ।

আটক উমুংচিং মার্মা ২ নম্বর রুমা সদর ইউনিয়নের পলিকাপাড়া এলাকার উচিনু মার্মার ছেলে।

স্থানীয়রা জানান, বান্দনরবানের স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে মগ বাহিনীর নামে চাঁদা আদায় করত উমুংচিং মার্মা। বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনী জানার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২৩ পিস ইয়াবা ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বলেন, মাদক ও দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের