27 C
আবহাওয়া
৪:০১ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে রিসোর্ট থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজারে রিসোর্ট থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


বিএনএ, কক্সবাজার : কক্সবাজার শহরের কলাতলীর হোটেল-মোটেল জোনের সিকদার রিসোর্ট থেকে হৃদয় (২১) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে সিকদার রিসোর্টের ১০৮ নং কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশ।

হৃদয় কুমিল্লা জেলার দেবিদ্বার এলাকার আলী আকবরের ছেলে। তবে তারা বর্তমানে ঢাকার কামরাঙ্গীচরে মায়ের সঙ্গে বসবাস করে বলে পুলিশ জানিয়েছে।

হোটেল কর্তৃপক্ষ ও পরিবারের বরাত দিয়ে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহি উদ্দিন আহমদ জানান, বুধবার সকালে কলাতলীর হোটেল-মোটেল জোনের সিকদার রিসোর্টে একটি কক্ষ ভাড়া নেন ফয়সাল ওরফে হৃদয়। বৃহস্পতিবার সকালেও নাস্তা করতে দেখেছেন রিসোর্টের লোকজন। কিন্তু দুপুরে বের না হওয়ায় তাকে অনেক ডাকাকাকি ও চেষ্টা করে ব্যর্থ হয়ে পুলিশে খবর দেয়া হয়।

পুলিশ এসে দেখে, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ফয়সাল ওরফে হৃদয়ের মরদেহ।

পরিবারের উদ্ধৃতি দিয়ে পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ‘কোনো একটা বিষয়ে পরিবারের সঙ্গে হৃদয়ের ঝগড়া হয়েছে বলে শুনেছি। ওই বিষয়ে তার মাকে মোবাইলে ক্ষুদে বার্তাও পাঠিয়েছিলেন। তবে বার্তায় কি ছিল, তা জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী মুহুরীগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩