29 C
আবহাওয়া
৯:৫৩ অপরাহ্ণ - মে ৪, ২০২৬
Bnanews24.com
Home » ১২ মার্চ সংসদ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

১২ মার্চ সংসদ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

সংসদ

বিএনএ,ঢাকা:রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ২০২৬ সালের ১২ মার্চ, বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর জাতীয় সংসদ ভবন-এর সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ