26 C
আবহাওয়া
৩:২০ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে বিদ্যুৎস্পৃষ্টে  শ্রমিকের মৃত্যু

কক্সবাজারে বিদ্যুৎস্পৃষ্টে  শ্রমিকের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

বিএনএ, কক্সবাজার : কক্সবাজার সদরের  ঝিলংজায়  মেডিকেল কলেজের পেছনের এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মো. নুর (২৮) নামে এক নির্মাণ শ্রমিক মারা গেছে। মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টায় এই ঘটনা ঘটে। তবে পরিবারের দাবি পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে নুরকে। নিহত নুর ঝিলংজা জানার ঘোনা এলাকার মৃত রশিদ মিস্ত্রির ছেলে।

অন্যান্য শ্রমিকের বরাত দিয়ে নুরের স্ত্রী সাবেকুনাহার  বলেন, মেডিকেল কলেজের পেছনের এলাকায় সোলাইমান নামে এক ব্যক্তির নির্মাণাধীন ভবনে কয়েকদিন ধরে রাজমিস্ত্রির কাজ করছিল আমার স্বামী মোহাম্মদ নুর। তারই ধারাবাহিকতায় আজও সেখানে কাজে যান তিনি। কিন্তু দুপুরের দিকে ভবনের মালিক সোলাইমান ও তার স্বজন ফরিদের সাথে কথা কাটাকাটি হয়। ঢালাই কাজে একটি ভাইব্রেটর মেশিন দিয়ে কাজ করতে বলে মালিক পক্ষ। কিন্তু ভাইব্রেটর মেশিনে বিদ্যুতের একটু ঝামেলা থাকায় সেই মেশিন দিয়ে কাজ করতে অনিহা প্রকাশ করে মো. নুর।

তারপরও জোর করে সেই মেশিন দিয়ে কাজ করান ভবনের মালিক। কাজের এক পর্যায়ে সন্ধ্যার দিকে বিদ্যুৎস্পৃষ্টে মাটিতে পড়ে গেলে অন্যান্য শ্রমিকরা তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশিকুর রহমান বলেন, সন্ধ্যা ৭ টায় মো. নুর নামে ওই ব্যক্তিকে জরুরি বিভাগে আনা হয়েছিল। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণে তাকে হাসপাতালে আনা হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন। তবে মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর প্রতিবেদন পাওয়া গেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তি মারা যাওয়ার কথা শুনেছি। মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর আসল ঘটনা জানা যাবে। তবে এ বিষয়ে কেউ এখনো এজাহার বা অভিযোগ দায়ের করেননি।

বিএনএনিউজ/ফরিদুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের