32 C
আবহাওয়া
৪:০৮ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » অর্থ নেয়ার ৫ দিনের ম‌ধ্যে পণ্য ডেলিভারি দিতে হবে

অর্থ নেয়ার ৫ দিনের ম‌ধ্যে পণ্য ডেলিভারি দিতে হবে

অর্থ নেয়ার ৫ দিনের মধ্যে পণ্য ডেলিভারি দিতে হবে

বিএনএ ঢাকা: অগ্রিম অর্থ নেয়ার ৫ দিনের ম‌ধ্যে একই শহরের ভেতরে  ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে ক্রেতাদের কাছে পণ্য ডেলিভারি দিতে হবে। আর ভিন্ন শহর বা গ্রামের ক্ষেত্রে পণ্য সরবারাহে ১০ দিন সময় পা‌ওয়া যাবে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) এ বিষ‌য়ে গণবিজ্ঞপ্তি দি‌য়ে ক্রেতা ও বি‌ক্রেতা‌দের সতর্ক ক‌রে‌ছে বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেল।

এ‌তে বলা হ‌য়ে‌ছে, সম্প্রতি বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠান কর্তৃক ভোক্তা সাধারণের নানাভাবে প্রতারিত হওয়ার তথ্য পাওয়া যাচ্ছে। এ সমস্যা নিরসনে  ইতোমধ্যে ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা-২০২১ জারি করেছে সরকার।

এ নির্দেশিকা অনুসারে অগ্রিম পরিশোধের ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতা একই শহরে অবস্থান করলে ক্রয়াদেশ গ্রহণের পরবর্তী সর্বোচ্চ পাঁচ দিন এবং ভিন্ন শহরে বা গ্রামে অবস্থিত হলে সর্বোচ্চ ১০ (দশ) দিনের মধ্যে পণ্য ডেলিভারি দেয়ার বিধান রাখা হয়েছে। গ্রাহকের সুরক্ষার স্বার্থে পণ্য ডেলিভারি দেয়ার পর পেমেন্ট গেটওয়ে হতে অর্থ ছাড়করণের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্দেশনা দেয়া হয়েছে। এক্ষেত্রে অনলাইন পেমেন্ট অপেক্ষাকৃত নিরাপদ।

এ অবস্থায় ডিজিটাল কমার্স পরিচালনাকারী প্রতিষ্ঠান থেকে সতর্কতার সঙ্গে দ্রব্যাদি ক্রয়ের জন্য ক্রেতা সাধারণকে অনুরোধ ক‌রছে বাণিজ্য মন্ত্রণালয়। সেইসঙ্গে ডিজিটাল কমার্স প্রতিষ্ঠান ব্যবসায় পরিচালনায় ‘ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা ২০২১’ এর ব্যত্যয় পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইট বন্ধ করাসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত