বিএনএ,ঢাকা: উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় তাসনিয়া(১৫) নামে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আরও এক শিক্ষার্থী মারা গেছে।
শনিবার (২৩ আগস্ট) সকাল ৮টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তাসনিয়া। এ নিয়ে এই দুর্ঘটনায় নিহত বেড়ে দাঁড়ালো ৩৭ জনে।
তিনি বলেন , ২১ জুলাই মাইলস্টোন দুর্ঘটনায় দগ্ধ তাসনিয়াকে জাতীয় বার্নে ভর্তি করা হয়। তার শরীরের ৩৭ শতাংশ দগ্ধ ছিল। আজ শনিবার সকাল আটটার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ৬ নম্বর বেডে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
- তিনি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত জাতীয় বার্নে ২০ জন মারা গেছেন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ২৩ জন এবং ১৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
![]()

