28 C
আবহাওয়া
৯:০৩ অপরাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » পানিতে ডুবে মৃতদের জানাযা ও দাফনের নিয়ম

পানিতে ডুবে মৃতদের জানাযা ও দাফনের নিয়ম

janaja

ধর্ম ডেস্ক: পানিতে ডুবে কোনো মুসলিম মারা গেলে তার শরীর পাক থাকলেও গোসল দেয়ার বিধান রহিত হবে না। এমনিভাবে বৃষ্টি যদি মৃত ব্যক্তিকে গোসল করিয়ে দেয় তারপরও তাকে গোসল দিতে হবে। কেননা গোসল দেওয়ার কাজটা জীবিত ব্যক্তিদের দ্বারা সম্পাদিত হয়নি। তবে, দ্বিতীয়বার গোসল না দিলেও এমতাবস্থায় ওই মৃতব্যক্তির জানাজা পড়া যাবে, কিন্তু জীবিত ব্যক্তিরা গুনাহগার হবেন। কিন্তু পানি থেকে উঠানোর সময় যদি একবার অথবা দু’বার অথবা তিনবার গোসলের নিয়তে নেড়ে উঠানো হয়, তাহলে গোসল করানোর দায়িত্ব আদায় হয়ে যাবে। (রদ্দুল মুহতার: ২/১৯৯; ফতোয়ায়ে আলমগিরি: ১/১৫৮; আলবাহরুর রায়েক: ২/১৮৭)

কোনো কারণে যদি লাশ এতটুকু ফুলে যায় যে, হাত লাগানোর উপযুক্ত না থাকে অর্থাৎ গোসলের জন্য হাত লাগানোর দ্বারা লাশ ফেটে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে এ ধরনের নরম লাশে শুধু পানি ঢেলে দেওয়াই যথেষ্ট। ওই অবস্থায় সাধারণ লাশের গোসলের মতো ডলাডলি জরুরি নয়। অতঃপর নিয়মমতো কাফন দিয়ে জানাযার নামাজ পড়ে দাফন করা হবে। তবে জানাযার নামাজ পড়ার পূর্বেই যদি লাশ ফেটে যায় তাহলে নামাজ পড়া ছাড়াই দাফন করে দিতে হবে। (ফতোয়ায়ে তাতারখানিয়া: ২/১৩৬; ফতোয়ায়ে আলমগিরি: ১/১৫৮; বাদায়েউস সানায়ে: ২/২৯)

যদি লাশের অর্ধাংশের বেশি পাওয়া যায় গোসল দেওয়া ও জানাজা পড়া হবে। এমনিভাবে মাথাসহ অর্ধেক পাওয়া গেলেও তার গোসল দেওয়া হবে এবং জানাজা পড়া হবে। যদি শুধু মাথা পাওয়া যায় তবে দাফন করা হবে; গোসল এবং জানাযা লাগবে না। (ফতোয়ায়ে আলমগিরি: ১/১৫৯; আদ্দুররুল মুখতার: ২/১৯৯)

লাশ যদি দুর্গন্ধযুক্ত হয়ে যায় কিন্তু ফেটে না যায় তাহলেও তার জানাযার নামাজ পড়া হবে। (ফতোয়ায়ে আলমগিরি: ১/১৬৩; বাদায়েউস সানায়ে: ২/৪৭; ফতোয়া দারুল উলুম: ৫/৫৩৫)

লাশ ফুলে গিয়ে ফেটে গেলে তার জানাযার নামাজ রহিত হয়ে যাবে, এমতাবস্থায় ওই লাশের জানাযা পড়া হবে না। (মারাকিল ফালাহ: ১/৪১০; ইমদাদুল আহকাম: ১/৮৩০)

বিএনএনিউজ২৪/ এমএইচ/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন