29 C
আবহাওয়া
৯:৫২ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


বিএনএ, চট্টগ্রাম : বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম-চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন চট্টগ্রামের আগ্রাবাদে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে আলহাজ্ব মোহাম্মদ মুছাকে সভাপতি এবং অ্যাডভোকেট মোহাম্মদ সোলায়মানকে সাধারণ সম্পাদক করে ৮৩ সদস্য বিশিষ্ট নতুন দ্বি-বার্ষিক কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়।

রোববার (১৮ অক্টোবর) সি.জি.ও বিল্ডিং-১ এর সমিতির ১নং মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফোরামের সম্মানিত সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মুছা। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সোলায়মান ও সাধারণ সম্পাদক এহতেশামুল আলম চৌধুরী (পাপ্পু)।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যাক্স লইয়ার্স এসোসিয়েশনের সভাপতি ও জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির আহবায়ক রমিজউদ্দিন আহমেদ। তিনি উপস্থিত কর আইনজীবীদের ধন্যবাদ জানান এবং বার্ষিক সম্মেলনের উপর বিস্তারিত আলোচনা করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য ও জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব এ্যাডভোকেট মোঃ আব্দুল মতিন। তিনি ফোরামের চট্টগ্রাম ইউনিটের কার্যকরী কমিটি পাঠ করে শোনান, আনুষ্ঠানিক ঘোষণা দেন এবং মূল্যবান সাংগঠনিক বক্তব্য রাখেন।

উপস্থিত সকলের সম্মতির ভিত্তিতে গঠিত ৮৩ সদস্য বিশিষ্ট এই কমিটিতে কার্যকরী সভাপতি হিসেবে এ্যাডভোকেট মোঃ ওমর ফারুক এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে এ্যাডভোকেট মোঃ ইমাম উদ্দিন মনোনীত হয়েছেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবগঠিত কমিটির কার্যকরী সভাপতি এডভোকেট মোঃ ওমর ফারুক। এছাড়া বিদায়ী সাধারণ সম্পাদক এহতেশামুল আলম চৌধুরী (পাপ্পু) এবং নব-নির্বাচিত সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোহাম্মদ সোলায়মান বক্তব্য রাখেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়া, জনাব মাহবুবুস সালেকীন, জনাব জালাল উদ্দিন মন্টু, এ্যাডভোকেট মোঃ জাফর উল্লাহ, জনাব আবু নাসের মোহাম্মদ মেজবাহ, জনাব আশরাফ হোসাইন খান, জনাব এ টি এম রাশেদ (এজিএস), আলহাজ্ব মোঃ আবু তাহের, চৌধুরী খালিদ বিন সারায়ার জনি, এ্যাডভোকেট আসাদুজ্জামান (সাগর), মোহাম্মদ হেলাল উদ্দিন, জনাব মোঃ সরওয়ার আলম ভূঁইয়া (শিমুল), বাকাউল্লাহ চৌধুরী (ইরান) প্রমুখ।

জাতীয়তাবাদী আদর্শের অনুসারী বিপুল সংখ্যক আয়কর আইনজীবীর উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভার শেষে সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মুছা সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন।

বিএনএনিউজ/মুন্না।

 

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী