27 C
আবহাওয়া
১২:৫৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বান্দরবানে সীমান্তে মাইন বিস্ফোরণে শ্রমিক নিহত

বান্দরবানে সীমান্তে মাইন বিস্ফোরণে শ্রমিক নিহত

বান্দরবানে সীমান্তে মাইন বিস্ফোরণে শ্রমিক নিহত

বিএনএ, বান্দরবান: বান্দরবানের রুমা উপজেলার গহীন পাহাড়ি এলাকায় সীমান্ত সড়ক নির্মাণকাজের সময় ‘মাইন বিস্ফোরণে’ মো. রাশেদ (১৮) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক শ্রমিক। মঙ্গলবার (২৩ মে) সকালে উপজেলার রেমাক্রিপ্রাংসা ইউনিয়নের ৫নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

থানচি বলিপাড়া বিজিবি ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফনেটন্যন্ট কর্নেল মোহাম্মদ শরিফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

রাশেদ বাঁশখালীর ছনুয়া এলাকার নুরুল হকের ছেলে। আহত শ্রমিক মো. দুলাল (৩৫) একই এলাকার মহিবুল্লাহর ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে রুমার চাইক্ষ্যাং পাড়ার পার্শ্ববর্তী পাহাড়ে বংকু পাড়া থেকে ধোপানিছড়া সীমান্ত লিংক রোড এলাকায় নির্মাণকাজ করার সময় মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পরপরই হতাহতদের উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আব্দুল্লাহ আল নোমান সাংবাদিকদের বলেন, মঙ্গলবার দুপুর ১২টা ২০ মিনিটে বিজিবি সদস্যরা নিহত ও আহতকে হাসপাতালে নিয়ে আসেন। তাদের মধ্যে রাশেদ ঘটনাস্থলেই নিহত হয়েছিল। গুরুতর আহত দুলালকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, তিনিও স্থানীয়দের মাধ্যমে ঘটনাটি শুনেছেন। তবে দুর্গম সীমান্ত এলাকা হওয়ার কারণে ঘটনাস্থলটি কোন জায়গায় সঠিকভাবে বলতে পারছেন না তিনি।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের