29 C
আবহাওয়া
৭:২৫ অপরাহ্ণ - মে ৪, ২০২৬
Bnanews24.com
Home » হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধের হুঁশিয়ারি ইরানের

হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধের হুঁশিয়ারি ইরানের


বিএনএ, বিশ্বডেস্ক :নিজেদের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালালে  হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সাম্প্রতিক হুমকির জবাবে এই সতর্কবার্তা দিয়েছে দেশটি।

রোববার এক বিবৃতিতে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানায়, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হলে হরমুজ প্রণালি ‘সম্পূর্ণরূপে’ বন্ধ করে দেওয়া হবে এবং স্থাপনাগুলো পুনর্নির্মাণ না হওয়া পর্যন্ত তা চালু করা হবে না।

বিবৃতিতে আরও বলা হয়, ইরানের স্থাপনায় আঘাত হানলে ইসরায়েল-এর বিদ্যুৎকেন্দ্র, জ্বালানি অবকাঠামো এবং তথ্যপ্রযুক্তি স্থাপনাগুলো লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো হবে। পাশাপাশি এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন কোম্পানিগুলোকেও লক্ষ্যবস্তু করা হতে পারে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই হরমুজ প্রণালি কার্যত নিয়ন্ত্রণে নিয়েছে ইরান। দেশটির অনুমতি ছাড়া কোনো জাহাজ বা তেলবাহী ট্যাংকার এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে চলাচল করতে পারছে না।

ইরানের দাবি, শত্রুপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট কোনো জাহাজ প্রণালি পার হওয়ার চেষ্টা করলে তাদের ওপর হামলা চালানো হবে।এই পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে। অপরিশোধিত জ্বালানির দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়িয়ে গেছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ