23 C
আবহাওয়া
১২:৫৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » মিয়ানমার থেকে ৪১ বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে

মিয়ানমার থেকে ৪১ বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে


বিএনএ, ঢাকা : মিয়ানমারের কারাগারে সাজাভোগকারী ৪১ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বুধবার (২৩ মার্চ) মিয়ানমারের অভ্যন্তরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ পতাকা বৈঠকের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

গত বছরের ৬ মে হতে এই ৪১ জন মিয়ানমারের বিভিন্ন কারাগারে মানবেতর জীবন যাপন করছিলেন। বিষয়টি জানতে পেরে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিজিবি এবং মিয়ানমারের সিতওয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কনস্যুলেট দীর্ঘ এক বছর প্রচেষ্টা চালিয়ে এবং কূটনৈতিক তৎপরতার মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনার পদক্ষেপ গ্রহণ করে। তারই ধারাবাহিকতায় (বাংলাদেশ সময়) সকাল পোনে ১০টা হতে দুপুর আড়াইটা পর্যন্ত মিয়ানমারের অভ্যন্তরে মংডু পয়েন্ট নামক স্থানে বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক এবং মিয়ানমার বিজিপি’র নম্বর (১) ব্রাঞ্চ অধিনায়ক, পিইন ফিউ, এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ পতাকা বৈঠকের মাধ্যমে আটক বাংলাদেশী নাগরিকদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

উল্লেখ্য, এ পতাকা বৈঠকে ১৬ সদস্য বিশিষ্ট বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্বে দেন বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এবং বিজিপি’র ৯ (নয়) সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মিয়ানমার বিজিপি’র নম্বর (১) ব্রাঞ্চ অধিনায়ক, পিইন ফিউ, লে. কর্ণেল কাও না ইয়াং শো।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর