33 C
আবহাওয়া
৫:৫১ অপরাহ্ণ - অক্টোবর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » অগ্নিকাণ্ডে ৭ দোকান ভস্মিভূত

অগ্নিকাণ্ডে ৭ দোকান ভস্মিভূত

অগ্নিকাণ্ড

বিএনএ, চট্টগ্রামে অগ্নিকাণ্ডে ৭টি দোকান ভস্মিভূত হয়েছে। মঙ্গলবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৫টার দিকে চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রায় ৭ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে ।

চট্টগ্রামের আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ অফিস সূত্রে জানা যায়, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কালুরঘাট ফায়ার স্টেশন থেকে তিনটি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়। তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ততক্ষনে নূর নবী, বালা সওদাগর, হাকিম সওদাগর, শুক্কুর সওদাগরের আসবাবপত্র তৈরির কাঠের দোকান, শাহ আলমের চৌকির দোকান, শফিকুল ইসলামের চায়ের দোকান ও ইকবাল সওদাগরের দরজার কারখানা ভস্মিভূত হয়। ফায়ার সার্ভিসের হিসাবে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ
লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার কক্সবাজারের ইনানি বিচে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫ আজ দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চলবে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১ এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার