26 C
আবহাওয়া
৫:১০ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন  

কক্সবাজারে মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন  

ময়মনসিংহে ছেলের হাতে বাবা খুন

বিএনএ,কক্সবাজার : কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে ছেলের মারধরে পিতা খুন হয়েছে । নিহত মোহাম্মদ আলম(৬২) ওই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পানেরছড়া বলীপাড়ার বাসিন্দা।

রোববার (২২ জানুয়ারি) রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা গেছে, মো: শহিদুল্লাহ (৩০) একজন মাদকাসক্ত। সে প্রতিদিনই মাদকদ্রব্য সেবন করে বাড়িতে এসে অকথ্য ভাষায় সবাইকে গালিগালাজ করে। রোববার যথারীতি বাড়িতে এসে গালমন্দ শুরু করলে তার পিতা আলম প্রতিবাদ করেন। আলমের উপর চড়াও হয় সে। এক পর্যায়ে কিল – ঘুষি ও লাথি মারে । এতে চরমভাবে আহত হন আলম। এরপর পরিবারের অন্যান্য সদস্য ও প্রতিবেশিরা গুরুতর আহত অবস্থায় তাকে চেইন্দা মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ঘাতক মোহাম্মদ শহিদুল্লাহ (৩০)এর বিরুদ্ধে মাদক ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ারুল হোসাইন। 87

বিএনএনিউজ/এইচ এম ফরিদুল আলম শাহীন/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের