বিএনএ, ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান মোতালেব শিকদারকে গুলি করেছে দুর্বৃত্তরা। তাঁরঅবস্থা আশঙ্কাজনক। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে খুলনার সার্জিক্যাল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন।
খুলনার সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ অবস্থায় তার চিকিৎসা চলছে।
গুলিবিদ্ধ মোতালেবের ছবি যুক্ত করে এনসিপির যুগ্ম-সদস্যসচিব ডা. মাহমুদা মিতু ফেসবুকে লিখেছেন, ‘এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে একটু আগে গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে।’
বিএনএ/ ওজি
![]()

