32 C
আবহাওয়া
৪:৫৮ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » জাতিসংঘের ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গ

জাতিসংঘের ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গ

দেশ

বিএনএ ডেস্ক: আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতিমধ্যে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। এর মধ্যেই নির্বাচন অবাধ সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য হওয়ার বিষয়টি তুলে ধরা হয় জাতিসংঘের ব্রিফিংয়ে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর, স্থানীয় সময়) জাতিসংঘের প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র স্টিফেন ডুজারিকের কাছে বাংলাদেশের নির্বাচন নিয়ে সরকারের অনঢ় অবস্থান নিয়ে জানতে চাওয়া হলে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান জানায় সংস্থাটি।

ব্রিফিংয়ে জানতে চাওয়া হয়, আন্তর্জাতিক অধিকার গোষ্ঠীর প্রতিবেদন বিরোধীদের জেলে রেখে আগামী ৭ জানুয়ারি বাংলাদেশে নির্বাচন হতে চলেছে। বলা যায় বাংলাদেশের সরকার একটি একতরফা নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত। এমন পরিস্থিতিতে আপনি কি একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান জানাবেন? দেশের মানুষ গণতন্ত্র এবং মানবাধিকারের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপ দেখতে চায়।

জবাবে স্টিফেন ডুজারিক বলেন, আমি আগেও আপনার প্রশ্নের উত্তর দিয়েছি। আপনি যেমন আমার পূর্বে দেওয়া উত্তরের অংশটি বললেন, যে আমরা অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আহ্বান জানাই যেখানে লোকেরা কোনো ধরণের ভয়ভীতি ছাড়াই স্বাধীনভাবে ভোট দিতে পারে। এখানে ব্যতয় ঘটলে নির্বাচনের পর আমরা কিছু বলতে পারব। তবে এখন পর্যন্ত আমাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে।

তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে ব্রিফিংয়ে জানতে চাওয়া হয়, গত ১৯ ডিসেম্বর ঢাকাগামী একটি এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন দেওয়া হয়েছে। যে ঘটনায় একজন নারী ও তিন বছরের এক শিশুসহ চারজন জীবন্ত পুড়ে মারা যায়। প্রাক-সাধারণ নির্বাচনের সময় এই ধরনের অগ্নিসংযোগের ঘটনায় আপনি কী উদ্বিগ্ন?

জবাবে স্টিফেন ডুজারিক বলেন, আমরা এই ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সকলের প্রতি সমবেদনা জানাই। আমি মনে করি উৎসের সম্পূর্ণ তদন্ত করা এবং দায়ীদের বিচারের আওতায় আনা বাংলাদেশের কর্তৃপক্ষের দায়িত্ব।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত