বিএনএ,ডেস্ক : দিনাজপুরের কাহারোলে মিনিবাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন।আহত হয়েছে ৪ জন। শনিবার (২২ নভেম্বর) বিকেল তিনটার দিকে উপজেলার দিনাজপুর-দশমাইল মহাসড়কের নশিপুর গম গবেষণা কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান এ তথ্য জানান। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।
মো. নুরুজ্জামান বিকেল ৩টার দিকে দিনাজপুর-দশমাইল মহাসড়কের নসিপুর গম গবেষণা ইনস্টিটিউটের সামনে একটি ইজিবাইকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই ৫ যাত্রীর মৃত্যু হয়।
বিএনএ/ ওজি
![]()

