32 C
আবহাওয়া
৩:২২ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ইউক্রেনে নতুন রুশ ক্ষেপণাস্ত্রের ব্যবহার উদ্বেগজনক: জাতিসংঘ

ইউক্রেনে নতুন রুশ ক্ষেপণাস্ত্রের ব্যবহার উদ্বেগজনক: জাতিসংঘ


বিএনএ, বিশ্বডেস্ক : রাশিয়ার নতুন এক মাঝারি-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ইউক্রেনে হামলা নতুন করে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র এ কথা বলেছেন।

জাতিসংঘ থেকে এএফপি জানায়, সংঘাত কমাতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়ে গুতেরেসের মুখপাত্র স্টেফান দুজারিক বলেছেন, ‘এটি উদ্বেগজনক এবং নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। এটি পুরোপুরি ভুল পথে এগিয়ে নিয়ে যাচ্ছে।’

তিনি আন্তর্জাতিক আইন মেনে যুদ্ধ বন্ধের জন্য জাতিসংঘ প্রধান আন্তোনিও গুতেরেসের আহ্বানের পুনরাবৃত্তি করেছেন এবং উভয় পক্ষকে বেসামরিক নাগরিকদের রক্ষার জন্য, বেসামরিক স্থাপনা বা বেসামরিক অবকাঠামোতে হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার বলেছেন, তার বাহিনী ইউক্রেনে একটি নতুন মাঝারি-পাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

বৃহস্পতিবার ভোরে ইউক্রেনের মধ্যাঞ্চলীয় নগরী দিনিপ্রোতে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

চলতি সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্র ইউক্রেনকে অ্যান্টি-পার্সোনেল ল্যান্ডমাইন সরবরাহ করে ব্যবহারের অনুমোদন দিয়ে আরো সহায়তা বাড়িয়েছে।

মানাধিকার গোষ্ঠীগুলো এই বড় ধরনের নীতির নিন্দা জানিয়েছে।

মার্কিন সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে দুজারিক ওই অস্ত্র ব্যবহারে জাতিসংঘের বিরোধিতা পুনর্ব্যক্ত করেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত