27 C
আবহাওয়া
২:০০ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » চরমোনাইয়ে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল শুরু

চরমোনাইয়ে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল শুরু

চরমোনাইয়ে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল শুরু

বিএনএ, বরিশাল: বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের মধ্যেই চরমোনাইয়ে বুধবার (২২ নভেম্বর) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল। বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে পীরের বাড়ির মাদ্রাসায় বছরে দুটি তিনদিনের মাহফিল অনুষ্ঠিত হয়।

এটি অগ্রহায়ণ মাসের মাহফিল। এ উপলক্ষে চরমোনাই পীরের রাজনৈতিক দল ইসলামী আন্দোলনের নেতাকর্মী এখন চরমোনাইমুখী।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল বাতিল ও জাতীয় সরকারের দাবিতে আন্দোলন করে আসছে ইসলামী আন্দোলন। দলটি বিএনপি-জামায়াতের কর্মসূচিতে পূর্ণ সমর্থনও দিয়েছে। বিএনপি-জামায়াতসহ কয়েকটি রাজনৈতিক দল ধারাবাহিকভাবে অবরোধ-হরতাল কর্মসূচি পালন করলেও পীরের দল তাতে সমর্থন জানিয়েছে। তবে তারা কেবল মিছিল-সমাবেশের মধ্যেই সীমাবদ্ধ আছে।

অন্যদিকে, আওয়ামী লীগ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। এমন উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে এবারের বার্ষিক মাহফিল করছেন চরমোনাই পীর।

ইসলামী যুব আন্দোলনের বরিশাল জেলা সভাপতি এইচ এম সানাউল্লাহ বলেন, আজ বাদ জোহর চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম মাহফিলের উদ্বোধন করবেন। শনিবার (২৫ নভেম্বর) সকাল ৮টায় আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হবে।

মাহফিলের জন্য নির্বাচনী আন্দোলনে কিছুটা ভাটা পড়বে বলে জানিয়েছেন দলটির বরিশাল জেলা সেক্রেটারি সিরাজুল ইসলাম।

বিএনএনিউজ/ সাইয়েদ কাজল/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা