23 C
আবহাওয়া
১২:৫৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্বকাপের মূলপর্বের খেলা শুরু হচ্ছে আজ

বিশ্বকাপের মূলপর্বের খেলা শুরু হচ্ছে আজ


বিএনএ, ক্রীড়াডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের সুপার টুয়েলভের লড়াই শুরু হচ্ছে আজ।  আজ দুপুর ১টায় সিডনিতে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে সুপার টুয়েলভের লড়াই। এদিন বিকেল ৫টায় পার্থে মুখোমুখি হবে ইংল্যান্ড-আফগানিস্তান।

সরাসরি বিশ্বকাপের মূলপর্বের টিকিট পাওয়া ৮টি দলকে নিয়ে দুটি গ্রুপ করা হয়। তাদের সঙ্গে যোগ দিয়েছে বাছাইপর্বে যোগ্যতার প্রমাণ দেওয়া আরও ৪টি দল। এই ১২টি দলকে গ্রুপ-১ এবং গ্রুপ-২তে ভাগ করা হয়েছে।

গ্রুপ-১-এ আছে স্বাগতিক অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও গ্রুপপর্ব থেকে আসা শ্রীলংকা এবং আয়ারল্যান্ড। গ্রুপ-২-এ আছে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও গ্রুপপর্ব থেকে উঠে আসা জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস।
১৩ নভেম্বর মেলবোর্নে ফাইনালের মধ্য দিয়ে আসরের পর্দা নামবে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর