27 C
আবহাওয়া
৬:৩২ পূর্বাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত আরও ৭৩

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত আরও ৭৩

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত আরও ৭৩

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে ভাইরাসজনিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩ জন। শুক্রবার (২২ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, জেলায় বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ৫৭৩ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ১৬৪ জন। এছাড়া বাকি ৪০৯ জন বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১১৮ জন, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ৩৭ জন এবং জেলার অন্যান্য হাসপাতালগুলোতে ২৫৪ জন ভর্তি রয়েছেন।

তিনি আরও জানান, জেলায় এ বছরের শুরু থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৭১ জন।

আরও পড়ুন: ছেলেকে বাঁচাতে নৌকা থেকে লাফিয়ে মা নিখোঁজ

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রফিকুল আলম মজনু কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য : তথ্যমন্ত্রী মিয়ানমারে পাচারের পথে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৬ হাম উপসর্গে মারা গেছে আরও তিন শিশু আবারও সাফের সভাপতি নির্বাচিত হল সালাউদ্দিন রাজধানীর দুই মেট্রো স্টেশনে পাওয়া গেল জর্দার কৌটা ও পান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আজিমউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ