23 C
আবহাওয়া
১১:১৮ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » ছেলেকে বাঁচাতে নৌকা থেকে লাফিয়ে মা নিখোঁজ

ছেলেকে বাঁচাতে নৌকা থেকে লাফিয়ে মা নিখোঁজ

ছেলেকে বাচাঁতে নৌকা থেকে লাফিয়ে মা নিখোঁজ

বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে নৌকা থেকে পড়ে যাওয়া নিজের শিশুকে বাঁচাতে লাফিয়ে পড়ে রিমি আঞ্জুমান (৩২) নামে এক নারী নিখোঁজ হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় গফরগাঁও পৌর শহরের সালটিয়া এলাকার আলতাফ গোলন্দাজ ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ রিমি আঞ্জুমান গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার নাজমুল হাসান সবুজের স্ত্রী। রিমি তিন সন্তানের মা বলে জানিয়েছে পুলিশ।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

ছেলেকে বাচাঁতে নৌকা থেকে লাফিয়ে মা নিখোঁজ
 ব্রহ্মপুত্র নদে নারী নিখোঁজ

তিনি বলেন, নিখোঁজ রিমি আঞ্জুমান স্বামী ও তিন সন্তানকে নিয়ে গফরগাঁও উপজেলার পাঁচুয়া গ্রামে আত্মীয় বাড়িতে বেড়াতে আসেন। ঘটনার দিন বিকালে রিমি আঞ্জুমান ও বেড়াতে আত্মীয়ের পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে বের হয়। বের হয়ে পৌর শহরের সালটিয়ার ব্রহ্মপুত্র নদে জেগে উঠা চরে কাশফুল দেখতে আসেন। সেখান থেকে সন্ধ্যায় নৌকাযোগে ফেরার পথে রিমি আঞ্জুমানের সাত বছর বয়সী ছেলে নদীতে পড়ে যায়।

আরও পড়ুন:

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

তিনি আরও বলেন, এসময় শিশুকে বাচাঁতে নৌকায় থাকা পুরুষরা পানিতে নামেন। তাদের সাথে রিমি আঞ্জমান নিজেও ছেলেকে বাঁচাতে নদে লাফ দেন। অন্যান্যনা ওই শিশুকে খোঁজে পেলেও নিখোঁজ হয় রিমি আঞ্জমান। স্থানীয় ফায়ার সার্ভিস ও থানায় খবর দেয়। পরে ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোজাখুঁজি শুরু করে। এমতাবস্থায় রাত ৮টায় ফায়ার সার্ভিসের কর্মীরা শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে আবারও উদ্ধার অভিযান শুরু হবে বলে উদ্ধার অভিযান স্থগিত করেন।

ওসি মো. ফারুক আহমেদ বলেন, নৌকা থেকে নদীতে পড়ে যাওয়া শিশুকে উদ্ধার করা হয়েছে। তবে, তাকে বাঁচাতে নদে লাফিয়ে পড়া রিমি আঞ্জুমান নিখোঁজ রয়েছে। আগামীকাল সকালে ফায়ার সার্ভিসের ডু্বুরি দল আবারও উদ্ধার অভিযান চালাবেন বলেও জানান তিনি।

বিএনএনিউজ/ হামিমুর রহমান, বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা