32 C
আবহাওয়া
৫:৩২ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্ব বাজারে আবারও কমলো তেলের দাম

বিশ্ব বাজারে আবারও কমলো তেলের দাম

ব্যারেল প্রতি তেলের দাম আরও ১০ ডলার কমল

বিএনএ, বিশ্বডেস্ক: বিশ্ব বাজারে আবারও কমেছে জ্বালানি তেলের দাম। সোমবার (২২ আগস্ট) সকাল ৬টা ৫৪ মিনিটে ব্যারেলপ্রতি ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ১৭ অথবা ১ দশমিক ২ শতাংশ কমে ৯৫ দশমিক ৫৫ ডলারে নেমেছে।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম কমেছে ১ দশমিক ১২ অথবা ১ দশমিক ২ শতাংশ। প্রতিব্যারেল এখন বিক্রি হচ্ছে ৮৯ দশমিক ৬৫ ডলার। গত অক্টোবরে তেলের দাম কমে হয়েছিল ৮৯ দশমিক ২৯ ডলার। তখন দাম কমে ১ দশমিক ১৫ অথবা ১ দশমিক ৩ শতাংশ।

ব্রেন্ট ও ডব্লিউটিআই উভয়ই শুক্রবার টানা তৃতীয় দিনে সর্বোচ্চ ছিল, কিন্তু শক্তিশালী ডলার এবং চাহিদার আশঙ্কায় সপ্তাহজুড়ে ১ দশমিক ৫ শতাংশ কমেছে।

নিসান সিকিউরিটিজের গবেষণাবিষয়ক মহাব্যবস্থাপক হিরোইউকি কিকুকাওয়া বলেন, ‘বিনিয়োগকারীরা উদ্বিগ্ন ছিলেন যে অর্থনৈতিক মন্দা এবং জ্বালানির চাহিদা কমে যাবে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত