32 C
আবহাওয়া
৪:০৮ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » কালুরঘাটে ফেরি-নৌকার ধাক্কা: নিখোঁজ ১

কালুরঘাটে ফেরি-নৌকার ধাক্কা: নিখোঁজ ১

কালুরঘাটে ফেরি-নৌকার ধাক্কা: নিখোঁজ ১

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের কালুরঘাটে ফেরির সাথে ধাক্কা লেগে নৌকা থেকে দুইজন যাত্রী নদীতে পড়ে যান। এর মধ্যে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। অপরজন নিখোঁজ রয়েছে।

শনিবার (২২ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে কর্ণফুলী নদীর কালুরঘাট সেতুর পশ্চিম প্রান্তের ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ যাত্রীর সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন কালুরঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ডুবুরি দল। বিষয়টি নিশ্চিত করেছেন কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দিন।

নিখোঁজ রয়েছেন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পরিচালক আশরাফ উদ্দিন কাজল (৪৮)। তিনি বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী ৩ নম্বর ওয়ার্ডের মরহুম মেজর হাবিবুর রহমানের ছেলে।

জীবিত উদ্ধার হওয়া যাত্রীর নাম নূর কাদের (৩৮)। তিনি বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ইমামুল্লারচরের ছবুর আহমদের ছেলে।

প্রত্যক্ষদর্শী মো. রাকিব বলেন, ফেরিঘাটে নৌকায় যাত্রী তোলার সময় প্রবল স্রোতে নৌকাটি ফেরির সাথে ধাক্কা লেগে দুই যাত্রী নদীতে পড়ে যান। একজন উঠতে পারলেও অপরজন নদীতে তলিয়ে যায়।

বিএনএনিউজ/ বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত