35 C
আবহাওয়া
৫:৪৩ অপরাহ্ণ - এপ্রিল ২২, ২০২৬
Bnanews24.com
Home » সৌদিতে পৌঁছেছেন ২০ হাজারের বেশি হজযাত্রী

সৌদিতে পৌঁছেছেন ২০ হাজারের বেশি হজযাত্রী


বিএনএ, ডেস্ক : বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ২০ হাজার ৫৫৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তারা মোট ৫১টি ফ্লাইটে করে সেখানে যান। এ সময় হজ পালন করতে গিয়ে নইম উদ্দীন মন্ডল (৭৫) নামে এক হাজির মৃত্যু হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) প্রকাশিত হজ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।নিহত নইম উদ্দীন মন্ডলের বাড়ি জয়পুরহাট সদর উপজেলায়।

বুলেটিন অনুযায়ী, রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৯টি ফ্লাইটে ৭ হাজার ৮৫৫ জন, সৌদি এয়ারলাইনসের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৬৯৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ২ হাজার ৮৩০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ১৭ হাজার ৬৯৩ জন।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল হজযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ওই দিন ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে রওনা দেন।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ