26 C
আবহাওয়া
৪:০৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » আশুলিয়ার বাইপাইলে ধর্ষক গ্রেফতার

আশুলিয়ার বাইপাইলে ধর্ষক গ্রেফতার

আশুলিয়ার বাইপাইলে ধর্ষক গ্রেফতার

বিএনএ, সাভার প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় ঘরে ঢুকে তরুণীকে ধর্ষণের অভিযোগে মোঃ ইমন সরদার (১৯) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। গ্রেফতারকৃত মোঃ ইমন সরদার গোপালগঞ্জ জেলার বাসিন্দা। বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মোঃ জিয়াউর রহমান চৌধুরী।

বুধবার রাত ৮টার দিকে আশুলিয়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত ১৮ এপ্রিল আশুলিয়ার বাইপাইল নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ১৯ এপ্রিল আশুলিয়া থানায় ইমন হোসনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়।

র‌্যাব জানায়, গত তিন সপ্তাহ আগে চাকরির আশায় গ্রামের বাড়ি থেকে মামাতো বোন ও ভগ্নিপতির ভাড়া বাসায় আসেন ওই নারী। ঘটনার দিন বাসায় কেউ না থাকার সুযোগে একই বাসার দ্বিতীয় তলার বাসিন্দা ইমন ওই ঘরে ঢুকে ভুক্তভোগীকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় তরুণীর আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই ধর্ষণকারী পালিয়ে যায়। এরপর থানায় অভিযোগ করা হলে র‌্যাবের অভিযানিক দল আসামিকে ধরতে অভিযান চালায়। পরে আশুলিয়া থেকে তাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ইমন ওই ভুক্তভোগীকে জোরপূর্বক ধর্ষণের বিষয়টি স্বীকার করে। সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মোঃ জিয়াউর রহমান চৌধুরী বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়া ভবিষ্যতে এমন যেকোন অপরাধীকে ধরতে র‌্যাব অভিযান চালিয়ে যাবে।

বিএনএনিউজ২৪/ ইমরান খান, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের