30 C
আবহাওয়া
৯:২৫ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ২৬ ফেব্রুয়ারি বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

২৬ ফেব্রুয়ারি বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী


বিএনএ, ঢাকা: আগামী ২৬ ফেব্রুয়ারি একই দিনে অমর একুশে বইমেলার উদ্বোধন এবং একুশে পদক প্রদান অনুষ্ঠান হতে যাচ্ছে । প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল বেলায় রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে  গুণীজনদের হাতে একুশে পদক তুলে দেবেন।

পরে বিকেলে তিনি বাংলা একাডেমি প্রাঙ্গণে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে অমর একুশে বইমেলার উদ্বোধন ঘোষণা করবেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দুটি অনুষ্ঠান ঘিরে ইতোমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এদিকে এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর জন্য স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করেছে সরকার।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা