21 C
আবহাওয়া
৫:১৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » নতুন নায়িকা কে এই আরিয়ানা?

নতুন নায়িকা কে এই আরিয়ানা?

আরিয়ানা

বিএনএ, বিনোদন ডেস্ক: চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে এবার নতুন নায়িকা আরিয়ানা আত্মপ্রকাশ হতে যাচ্ছেন। আরিয়ানা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ দ্বিতীয় সেমিস্টারে পড়ছেন। আরিয়ানার বিশেষ গুণের একটি হচ্ছে, নাচে তিনি দারুণ পারদর্শী।

জাজের ‘মোনা’ চলচ্চিত্রের মাধ্যমে আরিয়ানার অভিষেক হতে যাচ্ছে। জাজের মতে, আরিয়ানা যদি নিয়মিত নিজেকে মেইনটেইন করে, বাংলা চলচ্চিত্রে ভালো অবস্থান তৈরি করবে এবং চলচ্চিত্র ইন্ডাস্ট্রি একজন অসাধারণ শিল্পী পাবে।

জাজের কর্ণধার আব্দুল আজিজ বলেন, আমরা কি ‘জিরো ফিগার’ বা ‘সুন্দর ফিগার’- এর জন্য সবসময় বলিউডের কারিনা, দীপিকা বা শিল্পা শেঠীদের দেখে যাবো?

ঢালিউডে কি কেউ আসবে না? অনেকে এখনো বলে, বাংলাদেশের দর্শক ‘জিরো ফিগার’ পছন্দ করে না। কিন্তু, জাজ তা বিশ্বাস করে না। পুরনো দর্শকের কথা জানি না, বর্তমানে দর্শক অনেক বেশি আধুনিক এবং রুচিসম্মত। এই সময়ের দর্শক যুগের সঙ্গে এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলে।

সে কথা মাথায় রেখে, জাজ মাল্টিমিডিয়া শুরু থেকেই সুন্দরী এবং স্লিম ফিগার নায়িকদের পর্দায় হাজির করার চেষ্টা করেছে। জাজের সঙ্গে নিয়মিত কাজ করা নায়িকা বা শিল্পীদের নিয়মিত জিম, ফাইট ও অভিনয় প্রশিক্ষণে অংশ নিতে হয়।’

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর