30 C
আবহাওয়া
৫:৪৫ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ঢাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ১৩১ নেতাকর্মী গ্রেফতার

ঢাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ১৩১ নেতাকর্মী গ্রেফতার


বিএনএ,ঢাকা:কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৩১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।মঙ্গলবার (২১ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।

তালেবুর রহমান বলেন, মঙ্গলবার রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৩১ নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ