21 C
আবহাওয়া
৫:৪৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » ফিলিস্তিন রাষ্ট্রকে আজ স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য

ফিলিস্তিন রাষ্ট্রকে আজ স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য


বিএনএ, বিশ্বডেস্ক :ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য।  রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রশাসন এ সংক্রান্ত আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করবে।

গত জুলাইয়ে স্টারমার প্রশাসন ঘোষণা দিয়েছিল যে, সেপ্টেম্বর মাসে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় আজকের ঘোষণা আসছে।

যুক্তরাজ্য সরকার জানায়, ইসরায়েল যদি গাজায় যুদ্ধবিরতির শর্ত পূরণে অস্বীকৃতি জানায় এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমে টেকসই শান্তি স্থাপনে পদক্ষেপ না নেয়, তবে যুক্তরাজ্য নিজেদের অবস্থান পরিবর্তন করতে বাধ্য হবে। আর সেই কারণেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। তেল আবিবের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাজ্যের এই নীতি পরিবর্তন ভুল বার্তা দেবে। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপ আসলে “সন্ত্রাসকে পুরস্কৃত” করার শামিল।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর