32 C
আবহাওয়া
৫:৪৯ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » প্রবারণা পূর্ণিমা: বৌদ্ধ বিহারসমূহ পাচ্ছে ২ কোটি টাকা

প্রবারণা পূর্ণিমা: বৌদ্ধ বিহারসমূহ পাচ্ছে ২ কোটি টাকা

শুভ প্রবারণা পূর্ণিমা

ঢাকা : আসন্ন শুভ প্রবারণা পূর্ণিমা-২০২২ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত ২ কোটি টাকা সারা দেশের বৌদ্ধ বিহারে উৎসব পালনের নিমিত্তে অগ্রাধিকারভিত্তিতে বিতরণ করা হবে।

বুধবার(২১ সেপ্টেম্বর) ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খানের সভাপতিত্বে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ৯৮ তম বোর্ড সভায়  এ সিদ্ধান্ত নেয়া হয়।

এসময় প্যাগোডাভিত্তিক প্রাক-প্রাথমিক শিক্ষা প্রকল্পের ৩য় পর্যায় অনুমোদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় জানানো হয়, নেপালের লুম্বিনিতে বাংলাদেশ সরকারের অর্থায়নে প্রস্তাবিত বাংলাদেশ প্যাগোডা ও কৃষ্টি কালচারাল কমপ্লেক্স প্রকল্প অনুমোদনের জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ে মূল্যায়ন কমিটিতে প্রেরণ করা হয়েছে।  এছাড়া বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের মাধ্যমে গৃহীত সার্বিক কার্যক্রমসমূহের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয় এবং সার্বিক কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে সংশ্লিষ্টদেরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভায় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস-চেয়ারম্যান আরমা দত্ত এমপি, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) আবদুল আউয়াল হাওলাদার, ভাইস-চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়া, ট্রাস্টি মিথুন রশ্মি বড়ুয়া, ববিতা বড়ুয়া, রূপনা চাকমা, হ্লা থোয়াই হ্লী মার্মা,  রঞ্জন বড়ুয়া, জয়সেন তঞ্চঙ্গ্যা, জ্যোতিষ সিংহ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুনীম হাসান, উপসচিব (উন্নয়ন) মোঃ সাখাওয়াত হোসেন এবং বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব জয়দত্ত বড়ুয়া অংশগ্রহণ করেন।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত