32 C
আবহাওয়া
৩:৫৬ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে জোয়ারের পানিতে প্লাবিত নিম্নাঞ্চল

বোয়ালখালীতে জোয়ারের পানিতে প্লাবিত নিম্নাঞ্চল

বোয়ালখালীতে জোয়ারের পানিতে প্লাবিত নিম্নাঞ্চল

বিএনএ, চট্টগ্রাম: ভারী বর্ষণ আর পূর্ণিমার জোয়ারে কর্ণফুলী নদীর পানি বেড়ে যাওয়ায় প্লাবিত হয়েছে বোয়ালখালীর নিম্নাঞ্চল। অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি পেয়ে ডুবে গেছে ফেরিঘাটসহ নদী তীরবর্তী এলাকা। জোয়ারের পানিতে ফেরিঘাট প্লাবিত হওয়ায় বুধবার (২১ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে ফেরি পারাপার বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন ফেরি পরিচালনাকারী সাইদুর রহমান।

তিনি বলেন, নদীতে প্রবল স্রোত রয়েছে। এছাড়া ফেরিঘাট ডুবে যাওয়ায় যানবাহন ফেরিতে উঠানামা করতে পারছে না। জোয়ারের পানি কমলে ফেরি চলাচল শুরু হবে।

বোয়ালখালীতে জোয়ারের পানিতে প্লাবিত নিম্নাঞ্চল
জোয়ারের পানিতে রাস্তা ডুবে গেছে

গাড়ি চালক আবু হানিফ জানান, গত তিন দিন ধরে নদীতে অস্বাভাবিক জোয়ারের পানি বাড়ছে এতে দুর্ভোগে পড়েছে ফেরি পারাপারকারী যাত্রীরা। যাত্রীদের ওঠা-নামা করাতে আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ফেরিঘাটের রাস্তা যদি উঁচু করে নির্মাণ করা হতো তাহলে জোয়ারের পানিতে আমাদের দুর্ভোগ পোহাতে হতো না।

এদিকে নদী তীরবর্তী কধুরখীল, পশ্চিম গোমদণ্ডী, শাকপুরা ঘোষখীল, পশ্চিম শাকপুরা এলাকা প্লাবিত হয়ে ডুবে গেছে রাস্তাঘাট। বাড়ির উঠোনে হাঁটু সমান পানি।

পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী চরখিদিরপুর গ্রামের দেবাশীষ বড়ুয়া রাজু ও ইমন বড়ুয়া জানান, দুপুর থেকে জোয়ারের পানি বাড়তে শুরু করে। এরই মধ্যে ডুবে গেছে রাস্তাঘাট। বাড়ির উঠোনে হাঁটু সমান পানি উঠে গেছে।

বোয়ালখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সুজন কান্তি দাশ বলেন, টানা বৃষ্টি আর জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার চরণদ্বীপ ও পশ্চিম গোমদন্ডী ইউনিয়নের কয়েকটি এলাকায় পানি উঠলেও তা নেমে যাচ্ছে। তবে ক্ষয়ক্ষতির খবর পাইনি।

বিএনএনিউজ/ বাবর মুনাফ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত