26 C
আবহাওয়া
৮:৪২ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্ববিদ্যালয়ে কোন সহশিক্ষা নয়-তালেবান

বিশ্ববিদ্যালয়ে কোন সহশিক্ষা নয়-তালেবান

Remove term: আফগানিস্তান আফগানিস্তান

বিএনএ, বিশ্ব ডেস্ক : তালেবানের একজন প্রতিনিধি মোল্লাহ ফরিদ ফতোয়া দিয়েছেন, এখন হতে আফগানিস্তানে কোন সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছেলে মেয়ে একসাথে লেখাপড়া করতে পারবে না।

আফগানিস্তানের খামা প্রেস নিউজ এজেন্সি শনিবার(২১ আগস্ট) এ  খবর জানায়। খবরে বলা হয়, আফগানিস্তান ইসলামিক এ্যামিরাট এর  উচ্চ শিক্ষা বিষয়ক কমিটির প্রধান মোল্লাহ ফরিদ হেরাত প্রদেশে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের এক সভায় উক্ত ফতোয়া দেন। তবে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইলে ছেলে মেয়েদের জন্য পৃথক ক্যাম্পাস চালু করতে পারে।

সভায় জানানো হয়, এ মুহুর্তে সহশিক্ষা বন্ধ করা হলে অনেক ছাত্রী ক্ষতিগ্রস্থ হবে। শিক্ষার খরচ বাড়বে। অনেক বিশ্ববিদ্যালয় পৃথক ক্যাম্পাস চালু করার ক্ষমতা রাখে না।  হেরাত প্রদেশে  ২হাজার শিক্ষক ও ৪০ হাজার ছাত্রছাত্রী রয়েছে।

বিএনএনিউজ২৪, জিএন

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ