32 C
আবহাওয়া
২:৫৮ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » আরও ৮৭৪ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

আরও ৮৭৪ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

করোনায় দেশে আরও ৪ মৃত্যু

বিএনএ, ঢাকা : গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৮৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার বেড়ে হয়েছে ১১.০৩ শতাংশ। একই সময়ে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৯২৭টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১১ দশমিক ০৩ শতাংশ। এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫৮ হাজার ৭৪ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৩৩ জন।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৮৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৫ হাজার ৯৮৩ জন।

সুস্থতার হার ৯৭ দশমিক ৩৪ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৪৯ শতাংশ।

এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ১০.৮৭ শতাংশ এবং ৮৭৩ জনের করোনা শনাক্ত হয়েছিল।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত