30 C
আবহাওয়া
১২:০৭ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বান্দরবানে কলেজছাত্র অপহরণ

বান্দরবানে কলেজছাত্র অপহরণ

বান্দরবানে কলেজছাত্র অপহরণ

বিএনএ, বান্দরবান: বান্দরবানের কুহালংয়ে অস্ত্রের মুখে মো. খোরশেদ (১৮) নামে বান্দরবান কালেক্টর স্কুল এন্ড কলেজের ১ম বর্ষের ছাত্রকে অপহরণ করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।

আইনশৃংখলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ডুলুপাড়াস্থ বাগমারা পাড়ায় একটি তামাক চুল্লির ক্ষেত থেকে তামাক চাষী মুন্সি মিয়ার ছেলে ওই কলেজছাত্রকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে গেছে সশস্ত্র সন্ত্রাসীরা।

অপহৃতের ছোটভাই শফি আলম বলেন, অপহরণকারীরা জলপাই রঙের পোশাক পরিহিত সশস্ত্র ৫ জন ছিল। ওই সময় তারা দুই ভাই তামাক চুল্লীতে আগুন দিয়ে তামাক পাতা শুকানোর কাজ করছিল।

অপহৃতের বাবা মুন্সি মিয়া বলেন, অপহরণের পর অস্ত্রধারী সন্ত্রাসীরা কোনো যোগাযোগ করেনি। অপহরণের ঘটনায় ছেলেকে উদ্ধারে আইনশৃংখলা বাহিনীর সহযোগিতা চাই।

তবে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, অপহরণের ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে খবর পেয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
দেশে ফিরতে নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত